অবশেষে চীনের রকেটের ধ্বংসাবশেষ এসে পড়ল ভারত মহাসাগরে - The News Lion

অবশেষে চীনের রকেটের ধ্বংসাবশেষ এসে পড়ল ভারত মহাসাগরে

 


দি নিউজ লায়ন;   চীনা রকেটের ধ্বংসাবশেষ অবশেষে মালদ্বীপের কাছে ভারত মহাসাগরে পড়েছে।   শুক্রবার এক টুইটে যুক্তরাষ্ট্রের অ্যারোস্পেস কর্পোরেশন জানায়, তাদের সেন্টার ফর অরবিটাল রিএন্ট্রি এবং ডেব্রিস স্টাডিজ (সিওআরডিএস)-এর সবশেষ অনুমান অনুসারে, রোববার গ্রিনিচ মিন টাইম ০৪:১৯ মিনিটের আট ঘণ্টা আগে বা আট ঘণ্টা পরে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে চীনের ‘লং মার্চ ৫বি’ রকেটের ধ্বংসাবশেষ।


রোববার সকালে চীনের সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। ১৮ টন ওজনের এই রকেটের টুকরোটি ছিল গত কয়েক দশকের মধ্যে বায়ুমণ্ডলে প্রবেশ করা সবচেয়ে ভারী মহাকাশ বর্জ্য।  সিওআরডিএস’র অনুমানে রকেটটি পুনঃপ্রবেশের সম্ভাব্য অঞ্চল হিসেবে নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের আশপাশের কথা বলা হলেও পৃথিবীতে প্রবেশ পথের যেকোনো জায়গায় সেটি আছড়ে পড়তে পারে বলেও জানায় তারা।


 অবশেষে সেটি মালদ্বীপের পাশে এসে পড়ল।  চীনের জাতীয় মহাকাশ সংস্থা জানায়, রকেটটির ধ্বংসাবশেষ আছড়ে পড়ার আগেই এর বেশিরভাগ অংশ পুড়ে শেষ হয়ে যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.