লকডাউনের সুযোগে দুঃসাহসিক চুরি বিদ্যালয়ে - The News Lion

লকডাউনের সুযোগে দুঃসাহসিক চুরি বিদ্যালয়ে

 


দি নিউজ লায়ন;  বড়ঞার  মুনিয়াডিহি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় এদিন সোমবার উত্তেজনা ছড়ায় এলাকায়। ওই বিদ্যালয়ের শিক্ষকরা স্থানীয়দের কাছ থেকে ঘটনার খবর জানতে পেরে তড়িঘড়ি এসে দেখতে পান, দরজা ভাঙা রয়েছে। 


বিভিন্ন সামগ্রী চুরি গিয়েছে। তাঁরা থানায় খবর দিলে পুলিস এসে তদন্ত শুরু করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তন্ময় দত্ত বলেন, এদিন গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি, মূল দরজা সহ প্রতিটা রুমের তালা ভাঙা। বিদ্যালয়ের পাঁচটি সিলিং ফ্যান, মিডডে মিল রান্নার বাসনপত্র, সামান্য চাল-ডাল চুরি গিয়েছে। আলমারির তালা ভেঙে কাগজপত্রও তছনছ করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.