প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ ও নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের নেতা অজয় দে
দি নিউজ লায়ন; প্রয়াত হলেন বর্ষিয়ান রাজনীতিবিদ ও নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের নেতা অজয় দে । আজ সকাল 9 টা নাগাত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় বলেই সূত্রের খবর । বিধানসভা নির্বাচনের পরবর্তীকালে 29 শে এপ্রিল শারীরিক সমস্যা জনিত কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন । প্রথম দিকে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তারপর আবার তার অবস্থার অবনতি ঘটে , প্রথমে শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে ভর্তি হলেও তার শরীরে কভিড 19 এর সংক্রমণ ঘটে বলে খবর পাওয়া গেছে ।
শান্তিপুর বাসি তাদের দীর্ঘদিনের এক অভিভাবককে হারালো । অজয় দের মৃত্যুতে সমস্ত শান্তিপুর জুড়ে প্রবল শোকের ছায়া নেমে এসেছে । অজয় দের জেষ্ঠ্য ভ্রাতা অসমন্জু দের মৃত্যুর পরেই তার প্রত্যক্ষ রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল । শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় এবং শান্তিপুর কলেজ থেকে তার পড়াশোনার পাঠ সমাপ্ত করার পর শান্তিপুর ইলেকট্রিক অফিসে কর্মরত ছিলেন ।
তার জেষ্ঠ্য ভ্রাতা মারা যাবার পরে তিনি জীবনের প্রথম 1984 সালের নির্বাচনে পরাজিত হয়ে ভেঙ্গে পড়লেও পরবর্তীকালে শান্তিপুরের অপর আর এক বর্ষিয়ান রাজনৈতিক নেতা কুমারেশ চক্রবর্তীর সহযোগিতায় পুনরায় রাজনৈতিক ময়দানে ফিরে এসে পরাজিত করেছিলেন বিমলানন্দ মুখার্জিকে , সেটা ছিল 1991 সাল । যদিও তার আগেই শান্তিপুর পৌরসভার পৌরপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন 1990 সালে ।
1991 সালে প্রথম কংগ্রেসের বিধায়ক হিসাবে নির্বাচিত হবার পর 1996,2001,2006,2011 সাল পর্যন্ত সর্বমোট পাঁচ বার জাতীয় কংগ্রেসের টিকিটে শান্তিপুর বিধানসভার কংগ্রেসের বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে ছিলেন । তত্কালীন সময়ে প্রবল বাম পন্থী হাওয়া অভ্যাহত ছিল বাংলার রাজনীতিতে । এরপর 2014 সালের উপনির্বাচনে তৃণমূলের টিকিটে পুনরায় জয়ী হন অজয় হন অজয় দে ।
এর পরবর্তী কালে 2016 এবং এই বছর অর্থাৎ 2021 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের কংগ্রেসের প্রার্থী হিসাবে তার বিজয় রথ চক্র স্তব্ধ হয়ে গেলো । আজ অর্থাৎ 2021 সালের 21 শে মে বাংলার আকাশ থেকে এক রাজনৈতিক নক্ষত্রের পতন ঘটলো । তার সাথে অবসান ঘটলো এক রাজনৈতিক যুগের ।
তবে সমগ্র শান্তিপুর বাসী প্রতীক্ষায় রয়েছেন, তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। দলীয় কর্মী সমর্থকরা উদগ্রীব একবার তার তৈরি তৃণমূল ভবনে আনার জন্য। তবে জেলা তৃণমূল নেতৃত্ব কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায় প্রশাসনিক মহলে কথা চলছে, অনুমতি পেলে মৃতদেহ শান্তিপুরে নিয়ে আসা হবে, শেষকৃত্য সম্পন্ন হবে শান্তিপুর মহাশ্মশানে।
Post a Comment