দেশে ফের মৃত্যুর রেকর্ড করোনায়
দি নিউজ লায়ন; করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত দেশ। এর জেরে প্রতিদিনই রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত এবং মারা যাচ্ছেন। তার সঙ্গে ক্রমশই ঊর্ধ্বমুখী রাজ্যে করোনার মৃত্যুর গ্রাফও। করোনায় আবারও মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে দেশে। গত একদিনে ৩ হাজার ৭৮৬ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
এর আগে গত ১ মে মৃত্যুর রেকর্ড ছিল ৩ হাজার ৬৮৮ জন। আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ভারতে। দেশে মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ২৬ হাজার ১৬৯ জন। এছাড়া ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৮২ হাজার ৬৯১ জন। ীর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬ লাখ ৫৮ হাজার ২৩৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৬৯ লাখ ৩৮ হাজার ৪০০ জন।

Post a Comment