কে হবে বিরোধী দলনেতা? মুকুল না শুভেন্দু, জল্পনা তুঙ্গে
দি নিউজ লায়ন; কে হবে বিরোধী দলনেতা? মুকুল না শুভেন্দু, জল্পনা তুঙ্গে । এদিকে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে ঘোষণা করা হয়েছে বিরোধী দলনেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নাম। কেন্দ্রীয় পর্যবেক্ষক দলে যারা আছেন, কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং দলের অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব।
শনিবার বিজেপি-র পক্ষ থেকে অরুণ সিংহ এক বিজ্ঞপ্তি দিয়ে জানান এই কথা। বিরোধী দলনেতা কে হবেন, তাতে পাল্লা ভারী দু’জনের। মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী। দলের মধ্যে তুলনায় ‘আদি’মুকুল কৃষ্ণনগর উত্তর আসন থেকে জিতেছেন।
রাজনীতিতে দীর্ঘ দিনের অভিজ্ঞ মুকুল এই প্রথম বার বিধায়ক হলেন। অন্যদিকে, নন্দীগ্রাম কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু ইতিমধ্যেই ‘জায়ান্ট কিলার’-এর স্বীকৃতি পেয়েছেন। তাই বিরোধী দলনেতা হিসেবে এই দু’জনের নামই বারবার উঠে এসেছে। তবে এ বিজ্ঞপ্তিতে এটা স্পষ্ট নয় যে কবে হবে নেতা নির্বাচন।

Post a Comment