বিধায়কের উদ্যোগে গ্রামে ফিরল ৩০০ বিজেপি নেতা কর্মী - The News Lion

বিধায়কের উদ্যোগে গ্রামে ফিরল ৩০০ বিজেপি নেতা কর্মী

 


দি নিউজ লায়ন;     নির্বাচনের ফল প্রকাশের পরেই উদয়নারায়নপুর ত্যাগ করেছিল ৩০০ জন বিজেপি নেতা কর্মী।  দীর্ঘদিন গ্রামের বাইরে থাকা এইসব বিজেপি নেতা কর্মীদের গ্রামে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিলেন উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা। 


শুক্রবার বিধায়কের উদ্যোগে গ্রামে ফিরল বিজেপি নেতা কর্মীরা। খুশি পরিবারের সদস্যরা। বিজেপি নেতা কর্মীদের গ্রামে ফিরিয়ে আনা প্রসঙ্গে বিধায়ক সমীর পাঁজা জানান এইসব নেতাকর্মীরা নিজেদের ভুল বুঝতে পেরেছে। তারা দীর্ঘদিন থেকেই গ্রামে আসতে চাইছিল কিন্তু অনুশোচনায় আসতে পারছিল না। আমি তাদের গ্রামে ফিরিয়ে আনলাম। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.