ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত সেন্ট মার্টিনের জেটি
দি নিউজ লায়ন; ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের একমাত্র জেটিটি বিধ্বস্ত হয়েছে প্রবল জোয়ারের জলে। যেখানে প্রায় ১০ হাজারের বেশি মানুষ বসবাস করে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে শঙ্কিত দ্বীপের বাসিন্দারা। যে জেটি দিয়ে পর্যটকসহ দ্বীপের বাসিন্দারা যাতায়াত করতেন। এছাড়াও উপড়ে পড়েছে গাছপালা। তবে মানুষের জানমাল রক্ষায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।
দ্বীপের বাসিন্দা আব্দুল মালেক বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের আতঙ্কে দ্বীপের মানুষ নির্ঘুম রাত কাটিয়েছে। বুধবার সকাল থেকে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি বয়ে যাচ্ছে। তার চেয়ে বেশি আঘাত হানছে প্রবল জোয়ারের জল। জোয়ারের জলে দ্বীপের পাড়ের গাছপালা উপড়ে যাচ্ছে। এছাড়াও ভাঙছে রাস্তাঘাট। দ্বীপের সবাই ভয়ে আছেন।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ, দ্বীপের লোকজনক সরিয়ে নেয়ার মত পরিস্থিতি এখনো তৈরি হয়নি। যদি সংকেত ৪ নম্বর দেয়, তখন মাইকিং করে লোকজনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে। তবে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দ্বীপের উত্তর ও উত্তর-পূর্ব দিকের অংশে ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে বেশ কিছু গাছপালা উপড়ে গেছে। রাস্তাঘাট ভাঙছে। আর প্রবল জোয়ারের জলে বালিয়াড়িতে থাকা পাঁচটি ট্রলার ভেঙে গেছে। এছাড়াও প্রবল জোয়ারের জলে জেটিটি বিধ্বস্ত হয়েছে।

Post a Comment