সাগরদ্বীপে পা রাখলেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা - The News Lion

সাগরদ্বীপে পা রাখলেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা

 


দি নিউজ লায়ন;   রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার পূর্ণ মন্ত্রী পদ পেলেন দক্ষিণ ২৪ পরগনার সাগর কেন্দ্রের  বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরা।আর এই সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রিত্ব পাওয়ার পর সোমবার সাগরদ্বীপে পা রাখলেন তিনি।মন্ত্রী  বঙ্কিম চন্দ্র হাজরা কে স্বাগত জানাতে সাগর বিধানসভা কচুবেড়িয়া ঘাটে তৃণমূল কর্মী সমর্থকরা তাকে স্বাগত জানায়।


এ দিকে গঙ্গাসাগরের ভূমিপুত্র কে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার ঠাঁই পাওয়ার ফলে খুশির জোয়ার সাগর জুড়ে। সাগর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা বলেন আমি যেটুকু করতে পেরেছে মানুষের জন্য।তাই মানুষ ভালোবেসেছে বলে আজ আমি মন্ত্রী রূপে মানুষের পাশে দাঁড়াতে পারবো।আরও দায়িত্ব বেড়ে গেল।সমস্ত সুন্দরবনবাসীর কাছে আমার অনুরোধ আপনাদের পাশে আছি। কোন অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.