বিশ্ব কচ্ছপ দিবসে কচ্ছপ উদ্ধার - The News Lion

বিশ্ব কচ্ছপ দিবসে কচ্ছপ উদ্ধার

 


দি নিউজ লায়ন;  রবিবার বিশ্ব কচ্ছপ দিবস। আর এই দিনটিতে দুটি কচ্ছপ উদ্ধার করে বন্যপ্রাণ রক্ষার বার্তা দিল হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ। সূত্রের খবর রবিবার সকালে শ্যামপুরের শশাটি গ্রামের এক ব্যক্তি বাজার থেকে একটি দুই কেজি ওজনের কচ্ছপ কিনে বাড়ি নিয়ে যাওয়ার সময় ছাত্র সৌমজিত মণ্ডল সেটিকে উদ্ধার করে। 


বিশ্ব কচ্ছপ দিবসে কচ্ছপ উদ্ধারপরে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্যরা কচ্ছপটিক উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেয়‌ অন্যদিকে এদিন জগৎবল্লভপুরের মাজুক্ষেত্র এলাকায় জেলেদের জালে আটকে পড়া একটি কচ্ছপ উদ্ধার করে ছাত্রী মনিষা বর। পরে  কচ্ছপটিকে যৌথ পরিবেশ মঞ্চের সদস্যরা বন দপ্তরের হাতে তুলে দেয়‌ অপরদিকে এদিন বাগনানের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা দামোদরে নেমে কচ্ছপ সংরক্ষণের শপথ নেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.