বাইক চুরির অভিযোগে গ্রেপ্তার এক যুবক - The News Lion

বাইক চুরির অভিযোগে গ্রেপ্তার এক যুবক

 


দি নিউজ লায়ন;  বাইক চুরিতে জড়িত থাকার অভিযোগে বর্ধমান থানার পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। আরপিএফের এএসআইয়ের বাইক চুরি যায়। সেই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম মিঠুন মালে। বর্ধমান থানার দুবরাজদিঘির কেটলিপুকুর এলাকায় তার বাড়ি।


 পুলিস জানিয়েছে, আরপিএফের এএসআই প্রিয়ব্রত হাটি শনিবার তাঁর বাইকটি বর্ধমান স্টেশনের পাের্সল বুকিং অফিসের বাইরে রেখে বীরভূমের সাঁইথিয়ায় কর্মস্থলে যান। সেখান থেকে ফিরে তিনি দেখেন বাইকটি গায়েব হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পরও বাইক না পেয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। সোমবার ভোরে বাড়ি থেকে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে।


 বাইক চুরির কথা ধৃত স্বীকার করেছে বলে পুলিসের দাবি। এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বাইক উদ্ধারের জন্য ধৃতকে ৩ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। সেই আবেদন মঞ্জুর করেন সিজেএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.