অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার - The News Lion

অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার


দি নিউজ লায়ন;  অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হাওড়া রামকৃষ্ণপুর গঙ্গার ঘাট থেকে। স্থানীয় সূত্রের খবর, ঘাটের মন্দিরের এক পুরোহিত ওই ব্যক্তিকে শনিবার দুপুরে গঙ্গায় ভাসতে দেখেন। তাঁকে উদ্ধার করে হাওড়া থানায় ফোন করা হয়।

 

খবর পেয়ে ঘটনাস্থলে হাওড়া থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। শনিবার সন্ধ্যে পর্যন্ত মৃত ব্যক্তির নাম পরিচয় কিছু জানা যায়নি। তদন্তে হাওড়া থানার পুলিশ। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.