খড়গপুর পৌরসভার প্রশাসক হিসাবে কাজ শুরু করলেন প্রদীপ সরকার - The News Lion

খড়গপুর পৌরসভার প্রশাসক হিসাবে কাজ শুরু করলেন প্রদীপ সরকার

 


দি নিউজ লায়ন;   খড়গপুর পৌরসভার বিদায়ী পৌরপ্রধান প্রদীপ সরকার ২০১৯ সালের ৩ রা জুন পুরসভার মেয়াদ শেষ হওয়ার পর  কয়েক দিনের জন্য তাকে সরে যেতে হয়েছিল।অবশ্য কয়েক দিনের মধ্যে তিনি খড়গপুর পৌরসভার প্রশাসক হিসাবে দায়িত্ব পেয়েছিলেন।বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানোর জন্য প্রশাসক  পদ থেকে তাকে সরে যেতে হয়েছিল।


বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির হিরণ এর কাছে হেরে যায়।বিধানসভা নির্বাচন পর্ব  মিটে যাওয়ার পর ফের খড়গপুর পৌরসভার প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন প্রদীপ সরকার। পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর খড়গপুর পৌরসভার পৌর ৩৫  টি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে করোণা  মোকাবিলার কাজ তিনি শুরু করে দিয়েছেন। 


খড়গপুর শহর এলাকায় করোণা সংক্রমণে আক্রান্তর সংখ্যা বাড়ছে। তাই করোনা মোকাবিলা করার জন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন।তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খড়গপুর পৌরসভার প্রশাসক হিসাবে দায়িত্ব দেওয়ায় তিনি মুখ্যমন্ত্রী কে কৃতজ্ঞতা জানান ।তিনি খড়গপুর শহরের উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করবেন বলে জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.