মাতৃ দিবসে মাকে কী উপহার দেবেন? - The News Lion

মাতৃ দিবসে মাকে কী উপহার দেবেন?

 


দি নিউজ লায়ন;

মেষ রাশি

আপনার মা যদি মেষ রাশির জাতক হন, তাহলে তাঁকে মাতৃ দিবসে বসন্তকাল ফোটে এমন কোনও ফুল  উপহার হিসেবে দিতে পারেন। অন্য কোনও উপহারের থেকে এক গোছা ফুলই তাঁর বেশি পছন্দ।

বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের অধিপতি হল শুক্র। জীবনের সুক্ষ্ম জিনিসগুলি এদের পছন্দ। স্যুইস চকোলেট এদের জন্য আদর্শ উপহার হতে পারে। এর সঙ্গে একটা গ্রিটিংস কার্ড।  


মিথুন রাশি

মিথুন রাশির জাতকদের অধিপতি হল বুধ। এরা নতুন জিনিস জানতে পছন্দ করেন। আপনার মা মিথুন রাশির জাতক হলে তাঁর জন্য আদর্শ উপহার হবে কোনও ভালো বই। 

কর্কট রাশি

কর্কট রাশির জাতক মায়েরা সন্তানদের প্রতি খুবই যত্নশীল। এরা সন্তানের জন্য অনেকটা সময় ব্যয় করেন, সন্তানের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। আপনার মা কর্কট রাশির জাতক হলে তাঁর জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিতে পারেন। বা নিজের হাতে মায়ের জন্য একটা কেক বানালেও উনি খুব খুশি হবেন।


সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের বিলাসবহুল জীবন পছন্দ। আপনার মা সিংহের জাতক হলে তাঁর জন্য ঘরেই এদিন দারুণ একটা ডিনারের আয়োজন করতে পারেন। একসঙ্গে সাজগোজ করে নাচ, আড্ডা, খানা পিনা করে সুন্দর সময় কাটান।

কন্যা রাশি

সবকিছু ঠিকঠাক ভাবে চললে সবথেকে খুশি হন কন্যা রাশির মায়েরা। এদের জন্য মাতৃ দিবসের সবথেকে বড় উপহার সন্তানের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানো। তাঁকেই জিজ্ঞেস করে নিন তাঁর কী চাই।


তুলা রাশি

তুলা রাশির জাতকদের সব সুন্দর জিনিস পছন্দ। আপনার মা তুলা রাশির জাতক হলে মাতৃ দিবসে তাঁকে কোনও সুন্দর শিল্পকর্ম উপহার দিতে পারেন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকরা অত্যন্ত আবেগপ্রবণ। এরা মনের কথা মনে চেপে রাখতে পারেন। শুধু মাতৃ দিবসে নয়, তাঁর সঙ্গে নিয়মিত কথা বলুন, তাঁকে সময় দিন। তাহলেই আপনার কাছে তিনি আর কিছুই চান না।


ধনু রাশি

ধনু রাশির জাতকরা অ্যাডভেঞ্চার প্রিয় হন। তাই আপনার মা ধনুর জাতক হলে তাঁকে কোনও অ্য়াডভেঞ্চার ট্রিপ উপহার দিলে সবথেকে ভালো। তবে এবছর তা সম্ভব নয়, তাই তাঁকে কোনও অ্যাডভেঞ্চার মুভি দেখাতে পারেন।

মকর রাশি

মকর রাশির মায়েরা সব সময় নানা কাজে ব্যস্ত থাকেন। তাই এদের জন্য সবথেকে বড় উপহার হল সময়। এদিন মায়ের কিছুটা কাজ করে দিয়ে মাকে বলুন একটু বিশ্রাম নিতে।


কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকদের নানা বিষয়ে আগ্রহ থাকে। তাই এদের জন্য উপহার কেনা সবথেকে সহজ। সুন্দর গয়না থেকে হ্যারি পটারের বই, সবই পছন্দ হয় মকর রাশির জাতকদের।

মীন রাশি

মীন রাশির মায়েদের ধার্মিক বিষয়ে মন আছে। তাই এঁদের গিফটে কোনও পুজোর উপকরণ দিন বা   অনলাইনে যোগা বা মেডিটেশন ক্লাসে নাম নথিভুক্ত করিয়ে দিতে পারেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.