করোনা মোকাবিলার ব্যর্থতা ঢাকতেই প্রতিহিংসার পন্থা নিচ্ছে কেন্দ্রীয় সরকার: পরমব্রত - The News Lion

করোনা মোকাবিলার ব্যর্থতা ঢাকতেই প্রতিহিংসার পন্থা নিচ্ছে কেন্দ্রীয় সরকার: পরমব্রত

 


দি নিউজ লায়ন;   এবার কেন্দ্রীয় সরকারকে নিশানা করে সরব হয়েছেন টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, করোনা অতিমারি মোকাবিলায় চূড়ান্ত ব্যর্থ কেন্দ্রীয় সরকার। আর সেই ব্যর্থতা মেনে নিতে পারছে না তারা। সে কারণেই দৃষ্টি ঘুরিয়ে দেয়ার চেষ্টা চলছে। 


পরমব্রত বলেন, করোনা মোকাবিলার ক্ষেত্রে ব্যর্থতা ঢাকতেই প্রতিহিংসার পন্থা নিচ্ছে কেন্দ্রীয় সরকার। সাধারণ মানুষকে নানাভাবে প্ররোচনা দেয়া হচ্ছে এবং করোনার বিরুদ্ধে লড়াইয়ের কাজে বাধা দেয়ার চেষ্টা করছে।নিজের ট্যুইটার হ্যান্ডেলে পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, করোনা মোকাবিলায় মূলত নিজের ব্যর্থতা ঢাকতেই কেন্দ্র এখন নানা রকমের নাটক করছে। 


এর ফলে করোনা মোকাবিলার গতি বাধাপ্রাপ্ত হচ্ছে।  এসময় তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, করোনার এই সঙ্কটকালিন মুহূর্তে ওদের পাতা ফাঁদে কেউ পা দেবেন না। সবাইকে খুব সাবধান থাকতে হবে। সকলে শান্ত থাকুন। কাজের মধ্যে থাকুন।  প্রসঙ্গত, এটাই প্রথম নয়, এর আগেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন অভিনেতা পরমব্রত। তিনি যে কেন্দ্রীয় সরকারের কাজে খুব খুশী নন তা আগেও বুঝিয়ে দিয়েছিলেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.