কবরস্থানের দখলদারিকে কেন্দ্র করে তুলকালাম সংঘর্ষ বোমাবাজি - The News Lion

কবরস্থানের দখলদারিকে কেন্দ্র করে তুলকালাম সংঘর্ষ বোমাবাজি

 


দি নিউজ লায়ন;   কবরস্থানের দখলদারিকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে তুলকালাম সংঘর্ষ বোমাবাজি এমনকি তীর-ধনুকের লড়াই ও শুরু হয়ে যায়। ঘটনাটি কান্দি মহকুমার আমলায় এলাকায়। পরবর্তীতে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।


 ২জনকে গ্রেফতার করে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামে  প্রায় ১০ বিঘা জায়গাজুড়ে একটি বিশাল কবরস্থান রয়েছে। ওই জায়গায় এদিন  এক মহিলাকে কবর দেওয়ার সময় গ্রামের মাঝপাড়া ও ভাটিপাড়ার বাসিন্দাদের মধ্যে ঝামেলার সূত্রপাত। মাঝপাড়ার বাসিন্দাদের অভিযোগ, এর আগে আমাদের পাড়ার এক মহিলার মৃত্যু হয়।  সেই মহিলার কবর দেওয়ার সময় ভাটিপাড়ার বাসিন্দাদের একাংশ বাধা দেয়। ওরা তির-ধনুক ও বোমা নিয়ে আমাদের উপর আক্রমণ করে। 


বোমা ও তিরের আঘাতে চারজন জখম হয়েছেন। তাঁদের প্রত্যেককে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখমদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর। যদিও পাল্টা অভিযোগ করেন ভাটিপাড়ার বাসিন্দারা। তাদের অভিযোগ, বহু বছর ধরে এখানে আমাদের পাড়ার কেউ মারা গেলে কবর দেওয়া হয়। মাঝপাড়ার লোকেরা  জোর করে এখানে কবর দেওয়ার জন্য এসেছিল। ওরাই প্রথমে আক্রমণ করে। আমরা প্রতিরোধ করেছি। বাসিন্দারা জানান,  এদিন উভয় পাড়ার সংঘর্ষের জেরে কমপক্ষে ৩৫-৪০টি বোমা ছোড়া হয়েছে দুই পক্ষের তরফে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.