সোশ্যাল মিডিয়ায় উস্কানি মূলক পোষ্ট করার অভিযোগে গ্রেফতার এক যুবক
দি নিউজ লায়ন; সোশ্যাল মিডিয়ায় উস্কানি মূলক পোষ্ট করার অভিযোগে গ্রেফতার হল এক যুবক। এবার ঘটনাস্থল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর। রাতভর অভিযান চালিয়ে পটাশপুর থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। ধৃত ইন্দ্রজিত বারিকের বাড়ী পটাশপুর থানার কানপুর গ্রামে। রবিবার ধৃতকে কাঁথি আদালতে তোলা হয়। গ্রেফতার যুবক এলাকায় সক্রিয় বিজেপি কর্মী বলে পরিচিত।
পুলিশ সূএে জানাগেছে, দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে উস্কানি মূলক পোস্ট করে ইন্দ্রজিৎ। তিনি তার ফেসবুক ধর্ষনের বিষব উস্কানি মূলক পোষ্ট করেন। পোষ্ট করার মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। শনিবার এই বিষব পটাশপুর থানার লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযান চালিয়ে পুলিশ অভিয়ুক্ত যুবককে গ্রেফতার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment