ইয়াশ এবং পূর্ণিমার কোটালে মাঝে সুন্দরবনের রাজাও চলে আসছে লোকালয়ে - The News Lion

ইয়াশ এবং পূর্ণিমার কোটালে মাঝে সুন্দরবনের রাজাও চলে আসছে লোকালয়ে

 


দি নিউজ লায়ন; ইয়াশ এবং পূর্ণিমার কোটালে মানুষ যখন দিশেহারা। সেই সময় সুন্দরবনের রাজাও তার এলাকা জোয়ারের জলে প্লাবিত হওয়ায় নদী সাঁতরে চলে এসেছিল লোকালয় সংলগ্ন এলাকায়, এমনই দাবি এলাকার বাসিন্দাদের। ঘটনাটি ঘটে বুধবার সকালে মৈপীঠ উপকূল থানার মৈপীঠ-বৈকুণ্ঠপুর পঞ্চায়েতের নগেনআবাদের পাইক পাড়ায়।


 যদিও দক্ষিণ ২৪ পরগনা বন দপ্তরের এক কর্তা বলেন, সুন্দরবনের আজমলমারি ১১ নম্বর জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসেছে এমন খবর শুনে বনদপ্তরের লোকজন ঘুমপাড়ানি বন্দুক নিয়ে এলাকায় যায়। জাল দিয়ে ঘিরে এলাকা ঘিরে ফেলা হলেও বাঘের দর্শন পাওয়া যায়নি। গ্রামের বাসিন্দাদের দাবি, কয়েক সেকেন্ডের মধ্যেই আবার তা জঙ্গলে চলে গিয়েছে। এদিকে, সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধানের দাবি, বাঘ নয় বাঘরোল দেখা গিয়েছিল গ্রামের কাছাকাছি এলাকায়। 


এদিন পাইকপাড়ার বাসিন্দারা বলেন, পূর্ণিমার কোটালের জেরে বনে জল বাড়ায় দক্ষিণ রায় নদী সাঁতরে চলে এসেছিল এলাকায়। এর জেরে  গ্রামের লোকজনের  মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। ‘বাঘ এসেছে’ এই খবর শুনে বৃষ্টির মধ্যেও গ্রামের বাসিন্দারা লাঠি নিয়ে জড় হয়ে যায় এলাকায়। বনদপ্তরের লোকজনও খবর পেয়ে নদীতে বোট নিয়ে তল্লাশি চালায়। তবুও বাঘের দেখা পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.