প্যারেড গ্রাউন্ড চত্বরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য - The News Lion

প্যারেড গ্রাউন্ড চত্বরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

 


দি নিউজ লায়ন; আলিপুরদুয়ার শহরের প্রান কেন্দ্রে প্যারেড গ্রাউডে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। শনিবার  বিকেলে প্যারেড গ্রাউন্ড চত্বরে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় পুলিশে। কিভাবে সেই মৃতদেহ সেখানে এল কিংবা এর পেছনে কোন কোন খুন কিংবা রহস্য কাজ করছে কিনা সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। জানা গিয়েছে মৃত ব্যাক্তির নাম গোপাল আচার্যী। তার বাড়ি আলিপুরদুয়ার সূর্য্যনগরে।


পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপ অবস্থায় ছিলেন ওই ব্যক্তি। আনুমানিক বয়স পঞ্চাশ। মৃতদেহটি উদ্ধার করে আলিপুরদুয়ার হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। করোনা আবহে এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.