ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড - The News Lion

ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

 


দি নিউজ লায়ন;  ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের গাজীপুর মহানগরের পুবাইলের মাজুখান বাজার এলাকায়। এদিন দুপুর দেড়টা নাগাদ আগুন লাগে বলে খবর।  স্থানীয়রা জানান, মাজুখান এলাকায় কাইয়ুম সরকারের মালিকানাধীন ঝুটের গুদামে বিভিন্ন শিল্প কারখানার পরিত্যক্ত জিনিসপত্র ও মালামাল রাখা হতো। 


দুপুরে সেখানে আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে ঠিক কি কারণে আগুন লাগে তা এখনও জানা যায়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.