ফিরহাদ-সুব্রতর প্রথম রাত কীভাবে কাটলো প্রেসিডেন্সি সংশোধনাগারে
দি নিউজ লায়ন; ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়ের প্রথম রাত কীভাবে কাটলো প্রেসিডেন্সি সংশোধনাগার। গোটা রাত না ঘুমিয়েই কাটিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী। মঙ্গলবার সকালে দুজনে চা-বিস্কুট খান। সকাল সাড়ে ৯টায় বাড়ি থেকে আসা ব্রেকফাস্ট খান ফিরহাদ। দুপুরে খান বাড়ি থেকে আসা খাবার। এদিন দুপুরে পরিবহন মন্ত্রীর সঙ্গে দেখা করতে সংশোধনাগারে যান ফিরহাদপত্নী।
তবে, নিয়মের জাঁতাকলে দেখা হয়নি। বিষন্ন মনেই ফিরতে হয়। সোমবারের তুলনায় মঙ্গলবার অনেকটা সাবলীল ফিরহাদ হাকিম, সংশোধনাগার সূত্রে এমনটাই খবর। দুপুরে তাঁর সঙ্গে দেখা করতে যান কলকাতা কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের সদস্য অতীন ঘোষ। ফিরহাদের হাকিমের সঙ্গে তাঁরও সরাসরি কথা হয়নি। সুপার মারফৎ মন্ত্রীর কাছে নিজের বক্তব্য জানান তিনি। পালটা বক্তব্যে, কলকাতা পুরসভার করোনা সংক্রান্ত বিভাগের নোডাল অফিসার হিসেবে অতীন ঘোষকে সমস্ত বিষয় বুঝিয়ে দেন ফিরহাদ।
Post a Comment