ভুট্টাক্ষেত থেকে উদ্ধার তৃণমূল কর্মীর দেহ - The News Lion

ভুট্টাক্ষেত থেকে উদ্ধার তৃণমূল কর্মীর দেহ




দি নিউজ লায়ন ;  মঙ্গলবার রাতে চিলাখানা অঞ্চলের তৃণমূল  কর্মী শাহিনুর রহমান নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রসেনজিৎ সাহা নামে আরও এক তৃণমূল কর্মী গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তাকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় ব‍্যাপক উত্তেজনা রয়েছে। 


স্থানীয় সূত্রে জানানো হয়েছে বুধবার সকালে এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে মৃত ব্যক্তির দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে পৌঁছেছে তুফানগঞ্জ থানার পুলিশ। পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। ঘটনাস্থলে যান রবীন্দ্রনাথ ঘোষ এবং এলাকার জেলা পরিষদ সদস্য পঙ্কজ ঘোষ এর। ভাজপার লাগাতার সন্ত্রাসে কার্যত ছিন্নভিন্ন কোচবিহার জেলার আইনশৃঙ্খলা ব্যবস্থা। শীতলকুচি এলাকার বিভিন্ন বুথে লাগাতার চলছে ভাঙচুর। 


কোচবিহার ২ নম্বর ব্লকের টাকাগাছ রাজারহাট গ্রাম পঞ্চায়েতের দর্জি পাড়া এলাকায় মঙ্গলবার রাতেও ১৭ টি বাড়ি ভাঙচুর হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ একাধিকবার পুলিশকে যোগাযোগ করা হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে অনেক দেরি করে। সবমিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত কোচবিহারে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.