এক সিভিক ভলেন্টিয়ার এর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
দি নিউজ লায়ন ; এক সিভিক ভলেন্টিয়ার এর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত হীরাডিহী এলাকায়।খুন করে রাস্তার পাশে ফেলে দিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ পরিবারের।
জানা গিয়েছে খড়গপুর লোকাল থানার অন্তর্গত হীরাডিহীতে রাস্তার পাশে সুভাষ রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার এর মৃতদেহ উদ্ধার করল খড়গপুর লোকাল থানার পুলিশ। মঙ্গলবার ভোর রাতে ডিউটি থেকে বাড়ি ফেরার পথে তাকে খুন করে রাস্তার পাশে ফেলে দিয়ে গেছে দুষ্কৃতীরা বলে তার পরিবার এর অভিযোগ জানায়। খড়্গপুরের এসডিপিও দীপক সরকার সহ লোকাল থানার পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতাল এর মর্গে পাঠিয়ে দেয়।
পরিবারের অভিযোগ দীর্ঘদিন ধরে এই এলাকায় কয়লা পাচারের কাজ করছে দুষ্কৃতীরা। সেই কাজে অনেক বার বাধা দেয় সুভাষ। সোমবার রাতে তাকে যারা এই কয়লা পাচারের সঙ্গে যারা যুক্ত তারা অনেকেই ধমক দিয়েছিল। এবং প্রাণনাশের হুমকি দেয়। তারাই খুন করেছে বলে তার পরিবারের অভিযোগ। খুনিদের শাস্তির দাবি করেছেন তার পরিবারের লোকেরা। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে খড়গপুর লোকাল থানার হীরাডিহী এলাকায়।

Post a Comment