মৃত বিজেপির নেতা দেহ সৎকার্য করলো তৃনমূল
দি নিউজ লায়ন; মৃত বিজেপির নেতা দেহ সৎকার্য করলো তৃনমূল। এমনই মানবিক দৃশ্য দেখা গেল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্ৰাম থানার চাকতা গ্রামে। হৃদরোগে মৃত্যু হয় বিজেপির এক স্থানীয় নেতার। কিন্তু তিনি করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এই ভেবে প্রতিবেশীরা কেউ মরদেহ সৎকারে এগিয়ে আসেননি। শেষে স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মীই ওই বিজেপি নেতার মরদেহ সৎকারে এগিয়ে এলেন। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় শুক্রবার দুপুর নাগাদ চাকটা গ্রামের বাসিন্দা অনুপ বন্দ্যোপাধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতেই মারা যান।
তিনি ওই গ্রামের বিজেপির বুথ সভাপতি ছিলেন। মৃতের স্ত্রী রীনা বন্দ্যোপাধ্যায় জানান, তার স্বামী মারা যাবার পর এলাকায় অনেকেই মনে করেন করোনায় মৃত্যু হয়েছে। আতঙ্কে প্রতিবেশী, আত্মীয়দের কেউ বাড়িতে আসেননি। এমনকি গ্রামের বিজেপির কর্মী সমর্থকদেরও দেখতে পাওয়া যায়নি বাড়িতে। এই অবস্থার মধ্যেই সন্ধ্যা গড়িয়ে যায়। রাত নামে। সারারাত মৃতদেহ আগলে বসে থাকেন রীনাদেবী। স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকালে আনখোনা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতা বুদুন শেখ ঘটনার কথা জানতে পারেন। তারপর তিনি এলাকার তৃণমূলের কর্মীদের নির্দেশ দেন যাতে মরদেহ সৎকার করা হয়। এদিন সকালে চাকটা গ্রামের কয়েকজন তৃণমূলকর্মী ওই বিজেপি নেতার বাড়িতে যান। দেহ সৎকারে তৎপর হন তারা। এদিন উর্ধারণপুর শশ্মানঘাটে দেহ দাহ করা হয়।

Post a Comment