মেদিনীপুরে করোনা যোদ্ধাদের সংবর্ধনা - The News Lion

মেদিনীপুরে করোনা যোদ্ধাদের সংবর্ধনা

 


দি নিউজ লায়ন;  এবার এই মহামারী পরিস্থিতিতে তাদের, যারা এই মহামারী সময়কালে সাধারণ মানুষদের রাত দিন পরিষেবা দিয়ে যায়, সেই সমস্ত কোভিড যোদ্ধাদের সামান্য সম্মান জানানোর উদ্যোগ নিল মেদিনীপুর শহরের খাপ্রেল বাজার দূর্গোৎসব পূজো কমিটির (মহিলা পরিচালিত) এবং যোগদা সৎসঙ্গ সোসাইটি অব ইন্ডিয়া মেদিনীপুর শাখার যৌথ সহায়তায় তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে বুধবার মেদিনীপুর শহরের বিভিন্ন ট্রাফিক মোড়ে কর্মরত ট্রাফিক পুলিশ এবং শহর পরিষ্কার রাখার দায়িত্ব যাদের সেইসব সাফাই কর্মীদের ফুল দিয়ে সম্বর্ধনা এবং করোনা পরিস্থিতিতে কাজ করার জন্য মাস্ক ও স্যানিটাইজার তুলে তুলে দিয়ে সম্মান জানানো হলো।


 উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর নির্মাল্য চক্রবর্তী, ক্লাব  এর যুগ্ম সম্পাদক শান্তনু চক্রবর্তী, নন্দলাল ভকত, টাউন মুসলিম কমিটির সভাপতি আব্দুল ওয়াহেদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.