ভাগ্য বদলাতে কিছু বাস্তু টিপস - The News Lion

ভাগ্য বদলাতে কিছু বাস্তু টিপস

 


দি নিউজ লায়ন;  আমাদের জীবনে অনেক সময় দেখা যায় গ্রহ দোষ না থাকলেও বাধা বিপত্তি আসছে, তখন বুঝতে হবে বাস গৃহে বা কর্মক্ষেত্রে বাস্তু দোষ আছে। আমাদের নিজেদের অজান্তেই আমরা বাস্তু দোষের কারণ তৈরি করে ফেলি। আসুন জেনে নেওয়া যাক তেমনই কয়েকটি বাস্তু দোষের লক্ষণ ও তার প্রতিকার।


১। কর্মক্ষেত্রের অশান্তি এড়াতে বাড়ির উত্তর দিকে মাটি জাতীয় কোনও কিছু রাখবেন না।

২। রাত্রে খাওয়ার পর শোবার ঘরে এঁটো বাসন রাখবেন না। অত্যন্ত অশুভ।

৩।  শুকনো ফুল ঘরে রাখা অত্যন্ত অশুভ।


৪।  বন্ধ ঘড়ি ঘরে একদম রাখবেন না। এটি আপনার বাস্তুর কালগত স্বাভাবিক পরিবর্তনে বাধা সৃষ্টি করতে পারে।

৫। শোবার ঘরে কোনও নেশার দ্রব্য রাখলে স্বাস্থ্য বা অর্থের ক্ষতি হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.