মৌখিকভাবে ব্ল্যাক ফাঙ্গাসে মৃত্যু বললেও উল্লেখ নেই রিপোর্টে! - The News Lion

মৌখিকভাবে ব্ল্যাক ফাঙ্গাসে মৃত্যু বললেও উল্লেখ নেই রিপোর্টে!

 


দি নিউজ লায়ন;   শম্বুনাথ পন্ডিত হাসপাতালে ভর্তি হয় হরিদেবপুর থানার অন্তর্গত সোদপুর ধাওয়ান কলোনির বাসিন্দা শম্পা চক্রবর্তী(বয়েস 32) ডায়াবেটিস ছিল তার এবং তার সাথে করোনা আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর অক্সিজেন দেওয়া হয়েছিল তবে বৃহস্পতিবার রাতে তিনি মারা যান শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের ডাক্তাররা তার বাড়ির লোককে জানান করোনা এবং ব্ল্যাক ফাঙ্গাসের কারণে তার মৃত্যু ঘটেছে।


 তবে রিপোর্টে ব্ল্যাক ফাঙ্গাসের কোন কথা বলা হয়নি রিপোর্টে লেখা রয়েছে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। তবে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের ডাক্তাররা তার বাড়ির লোককে মৌখিকভাবে জানান যে তিনি করোনা এবং ব্লাক ফাঙ্গাসের কারণে মৃত্যু ঘটেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.