ঝাড়গ্রামে করোনা আক্রান্তদের পরিবারকে খাবার বিতরণ - The News Lion

ঝাড়গ্রামে করোনা আক্রান্তদের পরিবারকে খাবার বিতরণ

 


দি নিউজ লায়ন;   শাশ্বত মিশ্র, ভরত রায় ও সুমন দাস এর সহযোগিতায় ঝাড়গ্রাম দূর্গা ময়দান ক্লাবের পরিচালনায় সুভাষচন্দ্র বোস  যোদ্ধা টিমের পক্ষ থেকে মঙ্গলবার ৩৮টি করোনা রোগীর পরিবার কে ও ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি  হাসপাতালের সামনে থাকা ১০০ জন অসুস্থ রুগির পরিবারের হাতে দুপুরের রান্না করা খাদ্য তুলে দেওয়া হল। 


মঙ্গলবার দশম দিনে পড়লো ওই সংগঠনের পক্ষ থেকে খাবার বিতরণের কাজ। যত দিন লক ডাউন পরিস্থিতি চলবে ওই সংগঠনের পক্ষ থেকে হাসপাতালে চিকিৎসাধীন রুগীর  পরিবারের লোকেদের বিনামূল্যে খাবার দেওয়ার কাজ চালিয়ে যাওয়া হবে বলে জানানো হয়।


সেই সঙ্গে ঝাড়গ্রাম শহরে করোনা সংক্রমণে আক্রান্তদের পরিবার গুলির বাড়িতে প্রতিদিন খাবার পৌঁছে দেওয়া হবে বলে ওই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। ঝাড়গ্রাম শহরের দূর্গা ময়দান ক্লাবের পরিচালনায় সুভাষচন্দ্র বোস যোদ্ধা টিমের এই মহৎ উদ্যোগে খুশি ঝাড়গ্রাম শহরের বাসিন্দারা। সেইসঙ্গে খুশি ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পরিবারের লোকেরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.