ইয়াসের মোকাবিলায় ঝাড়্গ্রামে খোলা হল কন্ট্রোল রুম
দি নিউজ লায়ন; বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে ঘূর্ণিঝড় ইয়াস রাজ্যে আছড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই রাজ্য প্রশাসনের নির্দেশে ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকা গুলিতে মাইকিং করে মানুষকে সতর্ক থাকার জন্য প্রচার করা হচ্ছে। সেই সঙ্গে বিভিন্ন এলাকায় সাইক্লোন সেন্টার তৈরি করা হয়েছে ।।
যেখানে দুর্গত মানুষদের রাখা হবে এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ঝাড়গ্রাম জেলার সুবর্ণরেখা নদী তীরবর্তী গোপীবল্লভপুর সাঁকরাইল নয়াগ্রাম ওবেলিয়া বেড়া থানা এলাকায় পুলিশের পাশাপাশি ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝড় নিয়ে মানুষকে সতর্ক সতর্ক করে মাইকিং করে প্রচার করা হচ্ছে সর্বস্তরের মানুষকে নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।।
ঘূর্ণিঝড় মোকাবিলা করার জন্য বিভিন্ন অফিসের পাশাপাশি ঝাড়্গ্রাম জেলা শাসকের কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে ।ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণি ঝড়ের মোকাবিলা করার জন্য যা কিছু প্রয়োজন সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ।সেই সঙ্গে স্বাস্থ্য দপ্তর কে বিভিন্ন ঔষধ মজুদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।ঝাড়গ্রাম জেলা প্রশাসনের আধিকারিকরা ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য বিভিন্ন সময়ে নিজেদের মধ্যে বৈঠক করে পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা যায়।।

Post a Comment