ঝড়ের আগে কৃষকদের ফসল বাঁচানোর তৎপরতা - The News Lion

ঝড়ের আগে কৃষকদের ফসল বাঁচানোর তৎপরতা

 


দি নিউজ লায়ন;  এরাজ্যে ঘূর্ণিঝড় প্রবেশ করলে ক্ষতি হতে পারে ফসলের। তাই আগে থেকেই তৎপরতা শুরু করেছে কাঁকসার কৃষকরা। শনিবার সকাল থেকে বিদবিহার অঞ্চলের অজয় পল্লী কৃষিভিত্তিক এলাকায় শুরু হয়েছে সবজি চাষের জমিতে মাচা তৈরীর কাজ। শক্ত করে পটল, ঝিঙ্গা, উচ্ছে সহ বিভিন্ন লতাজাতীয় গাছগুলিকে মাচার সাথে বেঁধে দেওয়া হচ্ছে।


 বোরো ধান ঝাড়াই এর কাজ চলছে। যন্ত্রের মাধ্যমে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চলছে ধান কাটার কাজ। রাজ্য সরকারের বুলেটিন প্রকাশ হওয়ার পর থেকে কৃষকরা জোর তৎপরতার সাথে ধান কেটে জমি থেকে বাড়িতে তুলছেন। সমস্ত রকম ভাবেই তৎপর কাঁকসার কৃষি দপ্তর। 


কাঁকসা ব্লকের কৃষাণ সেলের দায়িত্বে থাকা গিরিধারী সিনহা জানিয়েছেন সমস্ত কৃষকদের সচেতন করা হচ্ছে। কৃষকরাও তৎপর কাঁকসা ব্লকের। ঘূর্ণিঝড় এবং বৃষ্টিপাতের জেরে ফসলের যদি ক্ষতি হয় তাহলে সব সময়ই তাদের পাশে থাকবে কৃষি দপ্তর এবং বিদবিহার গ্রাম পঞ্চায়েত বলে জানিয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.