বিবাহবিচ্ছেদে স্বামী এবং পরিবারের লোকেরা রাজি না হওয়ায় অ্যাসিড খেয়ে আত্মঘাতী নববধূ - The News Lion

বিবাহবিচ্ছেদে স্বামী এবং পরিবারের লোকেরা রাজি না হওয়ায় অ্যাসিড খেয়ে আত্মঘাতী নববধূ

 


দি নিউজ লায়ন;   বিবাহবিচ্ছেদে স্বামী এবং পরিবারের লোকেরা রাজি না হওয়ায় অভিমানে অ্যাসিড খেয়ে আত্মহত্যা করল নববধূ। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে ভুতনি থানার বৈকন্ঠুটোলা এলাকায়।  বিষয়টি জানার পর তদন্তে আসে সংশ্লিষ্ট থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে,  ওই নববধূর সঙ্গে কোন এক ব‍্যক্তির পরকীয়া সম্পর্ক ছিল।  


তারই জেরে সদ্য বিবাহিত স্বামীর সঙ্গে  সম্পর্ক বিচ্ছেদ করতে চেয়েছিল ওই গৃহবধূ । কিন্তু শ্বশুরবাড়ি ও মেয়ের বাড়ির লোকেরা তা মেনে নিতে রাজি হয় নি। তারই জেরে এই আত্মহত্যা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  মৃত গৃহবধূর নাম ঊষা মণ্ডল (২০) । তার বাড়ি বিহারের কাটিহার জেলার ভগবানটোলা এলাকায়। মার্চ মাসে ওই গৃহবধূ সঙ্গে বিয়ে হয় ভুতনি থানা এলাকার বাসিন্দা হিমাংশু মণ্ডলের। পেশায় দিনমজুর হিমাংশু মন্ডল অত্যন্ত সাদাসিধে মানুষ হিসাবে পরিচিত এলাকায়। 


কিন্তু বিয়ের কয়েকদিন পর থেকেই স্বামীর সঙ্গে সংসার করবে না বলেই গোলমাল বাধে ওই গৃহবধূর।  কয়েকদিন আগে ওই গৃহবধূ তার বাবার বাড়িতে চলে গিয়েছিলেন। কিন্তু বাড়ির লোকের চাপে পড়ে শ্বশুর বাড়ীতে ফিরে আসতে বাধ্য হয়। রবিবার সকালে শ্বশুরবাড়ির লোকেদের অলক্ষ্যে বাথরুমে গিয়ে অ্যাসিড খেয়ে ফেলে। সংকটজনক অবস্থায় তাকে নিকটবর্তী গ্রামীণ হাসপাতাল শ্বশুরবাড়ির লোকেরা চিকিৎসার জন্য নিয়ে যায়। কিন্তু সেখানে তার মৃত্যু হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.