ইয়স দুর্গতদের বিষয় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বললেন অভিষেক
দি নিউজ লায়ন; দক্ষিণ 24 পরগনার ডায়মন্ডহারবারে ইয়শ দুর্গতদের ত্রাণ শিবির পরিদর্শন করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার বিকেলে ডায়মন্ড হারবার এর দুটি ত্রাণ শিবির ঘুরে দেখেন তিনি। কথা বলেন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে। তিনি প্রথমে যান নূরপুর হাই মাদ্রাসা স্কলে। সেখানে ত্রাণ শিবির পরিদর্শন করেন পরে পারুলিয়া ও ডায়মন্ডহারবার হাইস্কুলের ত্রাণ শিবির ও সাইক্লোন সেন্টারে যান তিনি।
সূত্রের খবর দুটি ত্রাণ শিবিরে গিয়ে সেখানে কতজন রয়েছেন, তাদের থাকা খাওয়ার কি বন্দোবস্ত করা হয়েছে কোন সমস্যা রয়েছে কিনা এই সমস্ত বিষয় খুঁটিয়ে জানতে চান তিনি। পাশাপাশি ক্যাম্পে যারা রয়েছেন তাদের স্বাস্থ্য পরীক্ষার ওপরও জোর দেন তিনি একইসঙ্গে পানীয় জল যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে সেই বিষয়টিতে নজর দিতে বলেন। বিশেষ করে করোনা পরিস্থিতিতে যাতে ত্রাণ শিবিরে থাকা দুর্গত মানুষদের দিকে বেশি নজর দেওয়া হয় সেই পরামর্শ দেন তিনি। কোন অবস্থাতেই যাতে ত্রাণশিবিরে থাকা দুর্গত মানুষের কোন রকম অসুবিধা না হয় সেদিকে নজর দেওয়ার নির্দেশ দেন তিনি।
প্রায় আধঘন্টা ধরে দুটি ক্যাম্প পরিদর্শন করে বেরিয়ে যান তিনি। এরপর তিনি শীতলবেড়িয়া নদী বাঁধ এবং সুলতানপুর নদী বাঁধ পরিদর্শন করেন।ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে শীতলবেড়িয়া প্রায় ৭০০ ফুট নদীর বাঁধ ভেঙে যায় এবং সুলতানপুরে ও নদী বাঁধ ভেঙে যায়। তিনি সরকারি আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে।যাতে জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কার হয়ে যায়।এছাড়া ত্রাণ শিবির যাতে কোন রকম অসুবিধার না হয় সে বিষয়ে কথা বলেন বিভাগীয় দফতরের আধিকারিকদের সঙ্গে।

Post a Comment