কার্শিয়াং পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে পুরসভার তামাংপন্থী কাউন্সিলররা - The News Lion

কার্শিয়াং পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে পুরসভার তামাংপন্থী কাউন্সিলররা

 


দি নিউজ লায়ন;  কার্শিয়াং পুরসভার চেয়ারম্যান কৃষ্ণা লিম্বুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে পুরসভার তামাংপন্থী কাউন্সিলররা। নতুন চেয়ারম্যান হিসেবে নাম প্রস্তাব করা হবে বর্তমানে ভাইস চেয়ারম্যান ব্রিগেন গুরুঙের। সোমবার চেয়ারম্যানের অপসারনের বিষয়ে বৈঠকে বসেন কার্শিয়াং পুরসভার বিনয় তামাং শিবিরের কাউন্সিলররা। উপস্থিত ছিলেন বিনয় ঘনিষ্ঠ মোর্চা নেতা অনিত থাপা। 


এই বৈঠকেই অপসারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গিয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে কৃষ্ণার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে। অনিত থাপা এ প্রসঙ্গে জানিয়েছেন, বর্তমান চেয়ারম্যান করোনা মোকাবিলায় যথেষ্ট সক্রিয় ভাবে কাজ করতে পারছেন না। বেশ কিছু ক্ষেত্রে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে খামতি থেকে যাচ্ছে।


 যার ফলে সাধারণ মানুষকে যথেষ্ট অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে । বেশ কিছুদিন ধরেই তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ছিল তাই দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে অনাস্থা প্রস্তাব আনা হচ্ছে। একই সঙ্গে তিনি জানান, বর্তমানে তিনি চেয়ারম্যান রয়েছেন সেই কৃষ্ণা লিম্বু নিজে করোনা আক্রান্ত তার পরিবারের একাধিক ব্যক্তি করোনায় মারা গিয়েছেন তাই তার পক্ষে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানো সম্ভব নয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.