সস্ত্রীক করোনা আক্রান্ত মুকুল রায় - The News Lion

সস্ত্রীক করোনা আক্রান্ত মুকুল রায়

 


দি নিউজ লায়ন; সস্ত্রীক করোনা আক্রান্ত মুকুল রায়। আপাতত কোনো শারীরিক সমস্যা না থাকায় তাকে সল্টলেকের বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। ভোটের লড়াইয়ে বিভিন্ন জায়গায় ছুটোছুটি করেছেন তিনি। কয়েকদিন আগে বিধানসভায় এসে শপথও নেন। এমনকি বিজেপির দলীয় বৈঠকেও যোগ দিয়েছিলেন তিনি। এরপর তার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে।


অপরদিকে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তার স্ত্রীকে সল্টলেকের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। মুকুল ঘনিষ্ঠরা জানিয়েছেন, করোনা রিপোর্ট পজিটিভ এলেও তার তেমন কোনো অসুস্থতা নেই। তিনি স্থিতিশীলই রয়েছেন।  মুকুলের ঘনিষ্ঠ সূত্রের খবর, কয়েকদিন আগে অসুস্থ বোধ করার পর মুকুল রায় নিজের ও তার স্ত্রীর করোনা পরীক্ষা করান। এরপর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। গত বছর পিত্তথলিতে অস্ত্রোপচার করেন তিনি। আপাতত তিনি স্থিতিশীল বলেই জানা গেছে

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.