বারুইপুরে স্ট্রীট হকারদের করোনার প্রথম ডোজ দেওয়ার কাজ শুরু - The News Lion

বারুইপুরে স্ট্রীট হকারদের করোনার প্রথম ডোজ দেওয়ার কাজ শুরু

 


দি নিউজ লায়ন;   বারুইপুর পুরসভার ১৭টি ওয়ার্ডের অধীন স্ট্রীট হকারদের করোনার প্রথম ডোজ দেওয়ার কাজ শুরু হল। সোমবার পুরসভায় প্রায় ১৫২ জন হকার এই টিকা নেন। এদিন ৪, ৫, ৬,৮,১৬ নম্বর ওয়ার্ডের ১৮ বছর থেকে ৪৩ বছর বয়স পর্যন্ত হকারদের প্রথম ডোজ দেওয়া হয়। পুরসভার স্বাস্থ্যকর্মীরা এই কাজের দায়িত্বে ছিলেন। 


ঠিকমত দেওয়া হচ্ছে কিনা তা তদারকি করেন পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য গৌতম দাস, ১৬ নম্বর ওয়ার্ডের বিদায়ী পুরপিতা আশিস দেব রায়। পুর প্রশাসক বলেন, দুই ভাগে টিকা দেওয়া হচ্ছে। এরপরে ৪৪ বছর থেকে ৭০ বছর বয়স্কদের দেওয়া হবে। একসপ্তাহ ধরে এই কাজ চলবে। পরে পরিবহণ ও সংবাদমাধ্যমের কর্মীদের দেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.