নম্বর প্লেটবিহীন বাইকে করে চলত ছিনতাই, গ্রেপ্তার ছিনতাইবাজ - The News Lion

নম্বর প্লেটবিহীন বাইকে করে চলত ছিনতাই, গ্রেপ্তার ছিনতাইবাজ

 


দি নিউজ লায়ন;   সোনারপুর থানার পুলিশের তৎপরতায় গ্রেপ্তার এক ছিনতাইবাজ। অভিযুক্তকে শুক্রবার রাতে ঘুটিয়ারি শরীফ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, হরিনাভি এলাকার বাসিন্দা মৌমিতা মণ্ডল কয়েকদিন আগে কাজ সেরে বাড়ি ফেরবার পথে ফাঁকা রাস্তায় বাইকে করে পিছন থেকে এসে অভিযুক্ত তার মোবাইল ছিনতাই করে চম্পট দেয়। এরপরে ওই তরুণী সোনারপুর থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে। 


ধৃতের নাম সামির আলি। শনিবার দুপুরে তাকে বারুইপুর আদালতে তোলা হয়। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে ৮ টি মোবাইল ও দুটি বাইক। ধৃত শুধু সোনারপুর, বারুইপুর নয়, কলকাতাতেও ছিনতাই করত। নম্বর প্লেটবিহীন বাইকে করে চলত ছিনতাই। তার নামে দক্ষিন ২৪ পরগনার একাধিক থানায় অভিযোগ আছে। পুলিশের জেরায় জানা গিয়েছে, ১৫ বছর বয়স থেকেই সে এই কাজ করছে। গত ১০ বছরের মধ্যে ৮ বছরই ছিল।  এর সঙ্গে আর কারা জড়িত আছে সেই ব্যপারে তদন্ত করছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.