দুই গ্রামে জোড়া অস্বাভিক মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য - The News Lion

দুই গ্রামে জোড়া অস্বাভিক মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য


দি নিউজ লায়ন;    পাশাপাশি দুই গ্রামে জোড়া অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো কান্দি থানা এলাকার নওপাড়া ও আলুগ্রামে। বিকেলে একই থানা এলাকায় জোড়া মৃত্যুতে শোকের ছায়া নেমে এলো ।


প্রথম ঘটনাটি ঘটে পার্শ্ববর্তী আলুগ্রামে। কীটনাশক খেয়ে ফেলায় এক যুবকের মৃত্যু হয়ে। মৃতের নাম ফিরোজ শেখ (২৪)। তিনি ওই গ্রামের বাসিন্দা ছিলেন। পারিবারিক অশান্তির জেরে ওই যুবক কীটনাশক খান। তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরই মারা যান।


পাশাপাশি দ্বিতীয় ঘটনাটি ঘটে কান্দি থানার নওপাড়া গ্রামে। বাড়ির মধ্যে দরজা ভেঙে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিস।  মৃতার নাম রাখী রাজবংশী (২৪)।  পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত্যুর কারণ নিয়েও মৃতার পরিবার কিছু জানাতে চাননি। তবে পুলিসের প্রাথমিক অনুমান, সাংসারিক অশান্তির কারণে ওই বধূ গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.