ঝাড়খন্ডে খুন মুর্শিদাবাদের ফল ব্যবসায়ী নদী থেকে মিলল ক্ষতবিক্ষত দেহ - The News Lion

ঝাড়খন্ডে খুন মুর্শিদাবাদের ফল ব্যবসায়ী নদী থেকে মিলল ক্ষতবিক্ষত দেহ

 


দি নিউজ লায়ন;  ঝাড়খণ্ডে পিটিয়ে খুন করা হল মুর্শিদাবাদের এক ব্যক্তিকে। নিহতের নাম মমতাজ শেখ (৩৬)। তার বাড়ি মুর্শিদাবাদের বাহাদুরপুর এলাকায়। দেহ উদ্ধার হতেই এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে।পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।গণপিটুনির পিছনে কে বা কারা রয়েছেন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের বাহাদুরপুরের এলাকার মমতাজ শেখ মূলত ফলের ব্যবসার সঙ্গে যুক্ত।


 সম্প্রতি এলাকার একটি আমের বাগান কিনে অংশীদারি ব্যবসা করছিলেন তিনি। বাগানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন মমতাজ। তারপর থেকে আর কোনো খোঁজ মিলছিল না তার। বুধবার বাহাদুরপুর লাগোয়া ঝাড়খণ্ডের কাংলই নদী থেকে মমতাজের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ঝাড়খন্ড পুলিশ সূত্রে জানা গিয়েছে চোর সন্দেহে বেশ কয়েকজনকে তারা করে স্থানীয় বাসিন্দারা তাদের হাতে ধরা পড়ে যায় মমতাজ বেধড়ক মারধর করে তাকে নদীতে ফেলে দেওয়া হয় পরে পুলিশ দেহ উদ্ধার করে যদিও ঝাড়খন্ড পুলিশের বক্তব্য মানতে নারাজ মৃতের পরিবার তাদের অভিযোগ গোটা ঘটনার পেছনে চক্রান্ত রয়েছে মমতাজ ফলের ব্যবসা করত।


 আচমকা সে কেন হাই ভোল্টেজ তার চুরি করতে ঝাড়খন্ডে যেতে যাবে। অপহরণ করে তাকে ঝাড়খণ্ডের নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। মৃত মমতাজের পরিবারের সদস্য ইসমাইল শেখ বলেন," যারা এই ভাবে চক্রান্ত করে আমাদের বাড়ির ছেলেকে খুন করেছে তাদের কঠোর শাস্তি চাই। পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.