গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য গড়বেতা এলাকায় - The News Lion

গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য গড়বেতা এলাকায়

 


দি নিউজ লায়ন;  গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ৩ নম্বর ব্লকের ছোটতারা এলাকায়।জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম পম্পা ঘোষ,বয়স আনুমানিক ৩৬ বছর।তার পরিবার সূত্রে জানা যায় ওই গৃহবধূর শ্বশুরবাড়ি বাঁকা এলাকার কাশকুলি গ্রামে।মাস ৭ থেকে ৮ মাস আগে সাংসারিক কারণে বাপের বাড়িতেই এসে থাকতো ওই গৃহবধূ। সোমবার রাতে পরিবারের সাথে ছিলেন তিনি। 


মঙ্গলবার সকালবেলায় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা।এরপর বাড়ির অদূরে একটি গাছের ডালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার পরিবার-পরিজনেরা। এরপর খবর পেয়ে চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসের পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি কি কারণে  তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।  ওই ঘটনার ফলে  তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.