গাজায় সংঘাতের নবম দিনে নিহতের সংখ্যা বেড়ে ২১২ - The News Lion

গাজায় সংঘাতের নবম দিনে নিহতের সংখ্যা বেড়ে ২১২

 


দি নিউজ লায়ন;  গাজায়  সংঘাতের নবম দিনে নিহতের সংখ্যা আরও বেড়েছে। এদিন গাজার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সংঘর্ষ ‍শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন ২১২ জন। এছাড়া সেখানে আহতের সংখ্যা ছাড়িয়েছে দেড় হাজারেরও বেশি।  গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে ৬১টি শিশু ও ৩৬ জন নারী রয়েছেন। আর হামাসের রকেট হামলায় ইসরায়েলের দুই শিশুসহ দশ জন নিহত হয়েছেন।


  ইসরায়েলের সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, গত ১০ মে থেকে এ পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রায় ৩ হাজার ৩৫০ টি রকেট ছুড়েছে হামাস। এর মধ্যে শুধু সোমবারই তারা ছুড়েছে ২০০ রকেট।  তার আগের দিন, রোববার মধ্যরাতের পর গাজার মূল শহরসহ আশপাশের এলাকায় ৫০ টি যুদ্ধ বিমান নিয়ে ২০ মিনিট ধরে ব্যাপক গোলাবর্ষণ করেছিল ইসরায়েলের বিমান বাহিনী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.