নানুরে তৃণমূল কর্মীর ওপর হামলা, সাত দিন পর কলকাতার হাসপাতালে মৃত্যু - The News Lion

নানুরে তৃণমূল কর্মীর ওপর হামলা, সাত দিন পর কলকাতার হাসপাতালে মৃত্যু

 



দি নিউজ লায়ন;  বীরভূমের নানুরে খুন তৃণমূল কর্মী। নিহত তৃণমূল কর্মীর নাম শ্যামল দাস বাড়ির নানুর থানার অন্তর্গত রানীপুর গ্রামে। ঘটনার সূত্রপাত গত 5 তারিখ, বাজার থেকে কাজ সেরে শ‍্যামল রানিপুর হয়ে নিজের বাড়ি ফিরছিল , সেই সময় স্থানীয় বিজেপি কর্মীরা  তৃণমূল কর্মী শ্যামলকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে, মারের চোটে জ্ঞান হারিয়ে ফেলে শ্যামল দাস। আধমরা অবস্থায় বেশ কিছুক্ষন ঘটনাস্থলে পরে থাকার পর স্থানীয় তৃণমূল কর্মীরা খবর পেয়ে তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যায় , গুরুতর জখম হওয়ায় বর্ধমান থেকে তৃণমূল কর্মীর শ্যামল দাস কে কলকাতায় এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় শ্যামল দাস কে।


 মঙ্গলবার গভীর রাতে মৃত্যু হয় এই তৃণমুল কর্মীর। খুনের অভিযোগে নানুর থানায় বেশ কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে শ্যামল দাসের পরিবারের সদস্যরা।অভিযোগের ভিওিতে মনোজ দাস নামে এক বিজেপি কর্মী কে পুলিশ গ্রেপতার করে । তৃণমূলের অভিযোগ নানুর বিধানসভা এলাকায় নির্বাচনের ফল ঘোষণার পর থেকে লাগাতার সন্ত্রাস চালিয়ে যাচ্ছে বিজেপির দুষ্কৃতীরা। দুবরাজপুরের তৃণমূল কর্মী খুন হয়েছে লাভপুর, সাঁইথিয়া, ইলামবাজার সহ বিভিন্ন জায়গায় প্রতিদিন তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছেন। বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে বীরভূম জেলা জুড়ে অশান্তি পাকাতে চাইছে বিজেপি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.