বকেয়া টাকা দিতে না পারায় বিক্রেতাকে ধারালো অস্ত্রের কোপ ক্রেতার - The News Lion

বকেয়া টাকা দিতে না পারায় বিক্রেতাকে ধারালো অস্ত্রের কোপ ক্রেতার

 


দি নিউজ লায়ন;  বকেয়া মাছের টাকা চাইতে গেলে, মাছ ব্যবসায়ীকেই ধারালো অস্ত্রের কোপ ক্রেতারঘটনাটি শান্তিপুর ব্লকের গবার চর মাঝের পাড়া এলাকায় অভিযোগ ওই এলাকার বাসিন্দা সজল বিশ্বাস মাছ বিক্রেতা শান্ত বিশ্বাসের কাছ থেকে বেশ কয়েকদিন ধরেই ধারে মাছ কিনছিলেন।


 শনিবার ওই এলাকায় মাছ বিক্রি করতে যাওয়ার সময় সজল বিশ্বাসের কাছে ধারের টাকা চায় মাছ বিক্রেতা শান্ত। ধারের টাকা চাওয়াতে প্রথমে কথাকাটাকাটি হয় দুজনের মধ্যে এরপর হঠাৎই বাড়ি থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে কোপ মারে ওই মাছ বিক্রেতাকে। 


ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় শান্তিপুর থানায় ছুটে আসে ওই মাছ বিক্রেতা এবং শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মাছ কেনা নিয়ে বচসার জেরে এই ঘটনা ঘটে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.