ইয়াস-এর জেরে তিস্তা ব্যারেজের লকগেট ২৪ঘন্টা নিয়ন্ত্রনে রাখার নির্দেশ
দি নিউজ লায়ন; ইয়াসকে কেন্দ্র করে বাড়তে পারে মহানন্দার জলস্তর। তিস্তা ব্যারেজের লকগেট ২৪ঘন্টা নিয়ন্ত্রনে রাখার নির্দেশ। তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে লকগেট নিয়ন্ত্রণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমে বিপর্যয় মোকাবিলায় যুক্ত সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে শেষ পর্যায়ের চূড়ান্ত প্রস্তুতির বিষয়ে আলোচনা চলে।
এরমধ্যে পরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে লক গেট নিয়ন্ত্রণের বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। ইয়াসের প্রকোপে বাড়তে পারে মহানন্দার জলস্তর। তাই আগাম অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয় ব্যারেজ কর্তৃপক্ষকে। পুর নিগমের প্রশাসক বোর্ড জানায় তিস্তা ব্যারেজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যখন মহানন্দার জল আচমকা বৃদ্ধি পেলে সঠিক ভাবে লক গেট নিয়ন্ত্রন করাটা অত্যন্ত প্রয়োজনীয়।
নতুবা তিস্তা ব্যারেজ সংলগ্ন এলাকা নিমেষে প্লাবিত হতে পারে। লক গেট গুলো খোলা এবং বন্ধ করার বিষয়টি ২৪ঘন্টা নজরে রাখতে হবে।মহানন্দার জলস্তর বিপদ সীমার ওপরে বইলে বস্তি এলাকার মানুষদের চটজলদি সরিয়ে ফেলা হবে অন্যত্র। পুরনিগমের তরফে জানানো হয় শিলিগুড়ি মহকুমা পরিষদের দপ্তরে ১৮ জন সদস্যের তিনটি টিমে ভাগ হয়ে কাজ করবে বিপর্যয় পরিস্থিতিতে।ত্রান সামগ্রী নিয়ে শিলিগুড়ি মহকুমা দপ্তরের সঙ্গে কথা হয়েছে।
প্রতি ব্লকে ভিত্তিক পৃথক টিম কাজ করবে। শিলিগুড়ির ক্ষেত্রে পুরনিগমে ২৪ঘন্টা খোলা হবে কন্ট্রোল রুম। যার নাম্বার৭৫৫৭০৩৫১৯৪ সেখান থেকেই পুরো শহরের স্থিতির ওপর নজর রাখা হবে। বনদপ্তরেরও তিনটি টিম বিপর্যয় মোকাবিলায় তৈরি থাকবে। প্রাকৃতিক দুর্যোগে কোথাও বড় গাছ পড়ে গিয়ে যোগাযোগ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে চটজলদি তা সরিয়ে ফেলার কাজে হাত দেবে এই টিম।
Post a Comment