একটি পূর্ণ বয়স্ক হাতির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য - The News Lion

একটি পূর্ণ বয়স্ক হাতির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

 


দি নিউজ লায়ন;   একটি পূর্ণ বয়স্ক দাতাল  হাতির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি বন বিভাগের দলগাও ফরেস্টে। আলিপুরদুয়ার জেলার দলগাঁও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দলগাঁও জঙ্গলের এই ঘটনায় মঙ্গলবার সকালে জলপাইগুড়ি বন বিভাগে হইচই পড়ে যায়।  জানা গিয়েছ্র  এদিন  সকালে জঙ্গলে টহলদারির সময় দলগাঁও রেঞ্জের বনকর্মীরা দাতাল হাতির মৃতদেহ টি দেখতে পান। 


জানা গিয়েছে মৃত দাতাল হাতিটি একটি পুরুষ হাতি, বয়স প্রায় ৫৫ বছর। বয়সজনিত কারনে জঙ্গলের ভেতর হাতিটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বন দফতর।  ময়নাতদন্তের পর ঘটনাস্থলেই মৃত হাতির মরদেহ পুড়িয়ে দিয়েছে বন দফতর। ঘটনার খবর পেয়ে ওই এলাকায় আসেন জটেশ্বর ফাঁড়ির পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.