ভবানীপুর থেকে উপনির্বাচনে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায় - The News Lion

ভবানীপুর থেকে উপনির্বাচনে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়

 


দি নিউজ লায়ন;  ভবানীপুর থেকে উপনির্বাচনে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কেন্দ্রের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় দলনেত্রীর জন্য নিজের আসন ছেড়ে দিয়েছেন। পদত্যাগ করেছেন তৃণমূলের দীর্ঘদিনের এই নেতা।   মমতা এবার সামান্য ভোটে নন্দীগ্রাম থেকে হেরেছেন। তার একদা লেফটানান্ট শুভেন্দু অধিকারীর কাছে। 


নিয়মানুযায়ী, ছয় মাসের মধ্যে তাকে কোনো আসন থেকে জিতে আসতে হবে। সেই প্রক্রিয়াই শুরু করলেন মমতা। এবার নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে উপনির্বাচনের দিন ঘোষণা করবে। প্রার্থী মারা যাওয়ার কারণে রাজ্যের আরও দুইটি আসনেও উপনির্বাচন হবে।শুক্রবার দুপুরে বিধানসভায় গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে পদত্যাগপত্র তুলে দেন শোভনদেব। এরপর তিনি জানান, দলনেত্রীর জন্যই তিনি আসনটা খালি করছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.