ফারাক্কা ব্যারেজের ওয়াকসপে চুরি করতে এসে সিআইএসএফ এর হাতে ধরা পড়ল দুই দুষ্কৃতী - The News Lion

ফারাক্কা ব্যারেজের ওয়াকসপে চুরি করতে এসে সিআইএসএফ এর হাতে ধরা পড়ল দুই দুষ্কৃতী


দি নিউজ লায়ন;   ফারাক্কা ব্যারেজের ওয়াকসপে চুরি করতে এসে সিআইএসএফ এর হাতে ধরা পড়ল দুই দুষ্কৃতী।পড়শী জেলা মালদা থেকে বাইকে করে মুর্শিদাবাদের  ফারাক্কা ব্যারেজে ঢকতে গিয়ে ধরা পড়ে দুই দুষ্কৃতী। স্থানীয় সূত্রে জানা যায়, মালদার সুজাপুরে এলাকা থেকে মিঠুন শেখ জামিরুল শেখ নামের দুই দুষ্কৃতী তার সাগরেদদের নিয়ে বাইকে করে ফারাক্কা আসে। 


তারপরে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে চুপিসারে ফারাক্কা ব্যারেজের ওয়াকসপ এর মধ্যে প্রবেশ করে। সেখান থেকে লোহা চুরি করে পালানোর সময় সিআইএসএফ এর জাওয়ানেরা তাড়া করলে ওই দুই দুষ্কৃতী ফিডার ক্যানেল এর জলে ঝাঁপ দেয়। তাতেও শেষ রক্ষা হয়নি। কেন্দ্রীয় বাহিনীরা জল থেকে ওঠার সময় ঐ দুই দুষ্কৃতী কে হাতেনাতে গ্রেপ্তার করে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.