বিরক্ত ঋতাভরী - The News Lion

বিরক্ত ঋতাভরী

 


দি নিউজ লায়ন;   অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে কলকাতা ছাড়িয়ে তাকে দেখা গিয়েছে বলিউডের সিনেমাতেও। সম্প্রতি নেটাগরিকদের উপর বিরক্তি প্রকাশ করলেন লাস্যময়ী এই অভিনেত্রী।  অভিনেত্রীর নতুন গান মুক্তি পেতে চলেছে খুব শীঘ্রই। নিজে গেয়েছেন। অভিনয়ও করেছেন। নেটমাধ্যমে পোস্ট করে ঋতাভরী লিখেছেন, ‘বর্ষায় প্রেমের জন্য তৈরি হওয়া যাক’।


 প্রথম হিন্দি গান ‘সাওয়ান’ মুক্তি পাবে আগামী শনিবার।  এ বিষয়ে কথা বলতেই নেটমাধ্যমে হাজির হলেন ঋতাভরী। সরাসরি অনুরাগীদের সঙ্গে বাক্যালাপ চলল। নতুন গানের জন্য শুভ কামনা থেকে শুরু করে অভিনেত্রীর রূপের প্রশংসা করতে ব্যস্ত তার অনুরাগীরা। কেউ আবার জানতে চাইলেন, ঋতাভরী মাস্ক পরে নেই কেন? অভিনেত্রী জবাব দিলেন, ‘‘আমি কয়েক সপ্তাহ ধরে ঘরবন্দি। 


বাড়ি থেকে বেরোইনি। এই মুহূর্তেও বাড়ি থেকেই তোমাদের সঙ্গে কথা বলছি। তাই মাস্ক পরিনি।’’ মানসিক স্বাস্থ্য নিয়েও কথাবার্তা চলল সেই আড্ডায়।  আচমকা অস্বস্তিকর প্রশ্নে শুনে চোখ কুঁচকে গেল অভিনেত্রীর। ‘আপনি কি বাড়িতে একা?’— প্রশ্নটি এড়িয়ে গেলেন না ঋতাভরী।  জবাব দিলেন, ‘‘বেশ অদ্ভূত, বেমানান প্রশ্ন এটি।’’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.