হাওড়ার আকাশে বাতাসে জোড়া ফুলের সুবাস - The News Lion

হাওড়ার আকাশে বাতাসে জোড়া ফুলের সুবাস

 


দি নিউজ লায়ন;  নির্বাচনের আগে থেকেই প্রত্যাশা ছিল। আর নির্বাচনের ফল ঘোষণার পরেই সেই প্রত্যাশা একেবারে মিলে গেল। হাওড়া জেলায় ধরাশায়ী হল বিরোধীরা। জেলার ১৬ টি আসনের মধ্যে  সবক'টি আসনেই জয় লাভ করে তৃণমূল বুঝিয়ে দিল হাওড়ার মানুষ বুঝিয়ে দিলো তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে। নির্বাচনের আগে জেলায় প্রচার করতে এসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হাওড়া জেলার মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি। নির্বাচনের পর তৃণমূল নেত্রীর সেই কথাটাই প্রমাণিত হল।


বিধানসভা নির্বাচনে হাওড়া জেলা প্রথম থেকেই সকলের নজরে ছিল। বিশেষত এই জেলার তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, রথিন বন্দ্যোপাধ্যায় যেরকম প্রতিদ্বন্দিতা করেছিল সেই রকম অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর পাপিয়া অধিকারীকে নির্বাচনী ময়দানে নামিয়ে চমক দেওয়ার চেষ্টা করেছিল বিজেপি করেছিল বিজেপি। যদিও বিজেপির সমস্ত আশায় জল ঢেলে দিয়েছে জেলার মানুষ।


 আর যার ফলে হাওড়া জেলার সবকটি আসনে পরাজয় স্বীকার করে নিয়েছে বিজেপি প্রার্থীরা। এবারে শ্যামপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী কালিপদ মণ্ডল যেরকম ৩১ হাজার ৪১৩ ভোটে জয় লাভ করে পঞ্চম বারের জন্য বিধানসভায় যাচ্ছেন সেই রকম ৩২ হাজার ৬৮২ ভোটে পাঁচলা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গুলশান মল্লিক, ৩০ হাজার ৮৬ ভোটে বাগনান কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরুনাভ সেন, ২৮ হাজার ৪৩৩ ভোটে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী পুলক রায়, ২১ হাজার ৩ ভোটে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ নির্মল মাজি, ১৪ হাজার ৩১১ ভোটে উদয়নারায়নপুর তৃণমূল প্রার্থী সমীর পাঁজা জয়লাভ করে তৃতীয়বারের জন্য বিধানসভায় যাচ্ছেন। অন্যদিকে দীর্ঘদিন পর আমতা বিধানসভা কংগ্রেসের হাতছাড়া হল। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুকান্ত পাল ২৬ হাজার ২০৫ ভোটে জয়লাভ করেছে। অপরদিকে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিদেশ বসু ১৭ হাজার ২১২ ভোটে জয়লাভ করে বিরোধীদের যোগ্য জবাব দিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.