বালিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১
দি নিউজ লায়ন; বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ স্থানীয় পদ্মবাবু রোড ও পঞ্চাননতলার সংযোগস্থলে রাস্তায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম শম্ভু দাস। বয়স ৬৫। এদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় ইলেকট্রিক পোস্টে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
পঞ্চাননতলায় বৃষ্টির জল জমে গিয়েছিল। সেই জলের উপর দিয়ে যেতে গিয়ে ঘটে যায় ওই মর্মান্তিক দুর্ঘটনা। তদন্তে নেমেছে বালি থানার পুলিশ।

Post a Comment