জাল করোনা রিপোর্ট ধরা পরল হাবরা জয়গাছি কালেকশন সেন্টার থেকে - The News Lion

জাল করোনা রিপোর্ট ধরা পরল হাবরা জয়গাছি কালেকশন সেন্টার থেকে



দি নিউজ লায়ন;  জাল করোনা রিপোর্ট ধরা পরল হাবরা জয়গাছি কালেকশন সেন্টার থেকে। অভিযোগ নমুনা সংগ্রহের সময় যে ল্যাবের নাম করে নমুনা সংগ্রহ করা হচ্ছিল তার রিপোর্টে অন্য ল্যাবের নাম দেওয়া হয়েছে এবং সেই ল্যাবের আইসিএমআর অনুমোদিত কোন সিআরএফ কোড না থাকায় ভুল রিপোর্ট আসে। 


ফলে রোগী কোন হাসপাতালে ভর্তি হতে পারে পারছিল না। স্বাস্থ্য দপ্তরের তত্ত্বাবধানে এবং হাবরা রাজ্য জেনারেল হাসপাতালে সুপার বিবেকানন্দ বিশ্বাসের নেতৃত্বে হাবরা থানা পুলিশ ওই কালেকশন সেন্টারে অভিযান চালায়। সিল করে দেওয়া হয় ওই কালেকশন সেন্টার এবং মালিক পিন্টু পাল কে পুলিশ গ্রেফতার করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.