মানুষের জন্য কাজ করব বলেছিলাম, কাজ চলবে: মুখ্যমন্ত্রী - The News Lion

মানুষের জন্য কাজ করব বলেছিলাম, কাজ চলবে: মুখ্যমন্ত্রী

 



সাংবাদিক সম্মেলনে এসে করোনা মোকাবিলা নিয়ে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ‘মানুষের জন্য কাজ করব বলেছিলাম, কাজ চলবে।’   কোভিড মোকাবিলাকেওই যে সরকার সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে, তা এদিন ফের একবার মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। 


বলেন,  ‘কোভিড মোকাবিলাতেই এখন অগ্রাধিকার। কোভিড হাসপাতালে জন্য একটা বিল্ডিং দিচ্ছে সেন্ট জেভিয়ার্স।’ একইসঙ্গে, কোভিড-যুদ্ধে সাধারণ মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন করলেন তিনি।   অন্যদিকে, কেন্দ্রের উদ্দেশে মুখ্যমন্ত্রীর আহ্বান, ‘কোভিড-পরিকাঠামো তৈরি করতে গেলে যেন জিএসটি না নেওয়া হয়।’ 


মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দেশের ৬৫ শতাংশ ভ্যাকসিন বাইরে গেলে, অন্য দেশ থেকে আনাতে হবে। ‘কোথা থেকে ভ্যাকসিন আনানো হবে, কেন্দ্র ঠিক করুক। এ জন্য সুস্পষ্ট নীতির দরকার।’   লকডাউন নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘একদম লকডাউন না করে, লকডাউনের মতো কড়া বিধি দরকার।’ তিনি জানিয়ে রাখেন, বেসরকারি হাসপাতালগুলিকে ১ কোটি ভ্যাকসিন দেবে রাজ্য। 


একইসঙ্গে ফের জানিয়ে দেন, রাজ্যের সকলকে ‘নিখরচায় ভ্যাকসিন দেওয়া হবে রাজ্যের সবাইকে।’   সামনেই ইদ। কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে মুখ্যমন্ত্রীর পরামর্শ, ‘ইদে জমায়েত করুন ৫০ জনের মধ্যে ।’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.